ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হতাশাকে সঙ্গী করে সেন্ট লুসিয়ায় সাকিব-তামিমরা

#

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২২,  2:16 PM

news image

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা হতাশায় কাটল বাংলাদেশের। সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু করা প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। দুর্বল ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনেই হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। অ্যান্টিগায় সেই হারের ক্ষত নিয়ে এবার সেন্ট লুসিয়াতে গিয়েছে সাকিব আল হাসানের দল। আগামী শুক্রবার থেকে সেন্ট লুসিয়াতেই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভেন্যুতে গিয়েছেন সাকিব-তামিমরা। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে মূল লড়াইয়ের আগে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ দিকে টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। দলের সঙ্গে যোগ দিতে গত সোমবার রাতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন তিনিও। লম্বা সফর শেষে তিনিও সেন্ট লুসিয়াতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। শরিফুল ছাড়াও এই টেস্ট দলের স্কোয়াডে যোগ করা হয়েছে এনামুল হক বিজয়কে। টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম