ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বলিউড অভিনেতা রণদীপ

#

বিনোদন ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৩,  10:33 AM

news image

হঠাৎ দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। জানা গেছে, ঘোড়ায় চড়ছিলেন অভিনেতা। সেই সময়েই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ‘হাইওয়ে’ খ্যাত এই অভিনেতা। ঘটনাটি ঘটেছে দিন কয়েক আগে। দুর্ঘটনার পর তড়িঘড়ি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত,

গত বছর সালমান খান অভিনীত ‘রাধে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন রণদীপ। পরিস্থিতি জটিল হলে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। সেবার হাসপাতাল থেকে নিয়মিত সামাজিক  যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার খবরাখবর জানিয়েছিলেন রণদীপ। যদিও এবার তিনি এই দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। এই মুহূর্তে বিনায়ক দামোদার সাভারকারের জীবনীচিত্ররে জন্য কঠোর ডায়েটে রয়েছেন রণদীপ। চরিত্রের প্রয়োজনে ইতোমধ্যেই তিনি বাইশ কেজি ওজন কমিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে রণদীপের ওয়েব সিরিজ ‘ক্যাট’। সিরিজে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম