ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী কল্যাণী

#

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  4:49 PM

news image

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তাঁর বয়স হয়েছিল ৩২। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র দুনিয়ায়। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন কল্যাণী। সেই রেস্তোরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সে সময়ই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। জখম অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ‘তুজ্যত জীব রঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন অভিনেত্রী কল্যাণী। সূত্র : আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম