ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, দিশেহারা মানুষ নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার হাছান মাহমুদসহ ২২ জনের বিচার শুরু হবে কি না, আদেশ আজ শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিদ্যুৎ পরিস্থিতি: চাহিদার তুলনায় কোথাও কোথাও ৪২% পর্যন্ত ঘাটতি

সড়কের অবস্থা ভালো, ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  1:08 PM

news image

আগের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো থাকায় ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়ার নেওয়া অভিযোগ আসছে, সেটা মিথ্যা নয়। বেশি ভাড়া নেওয়ায় ইতোমধ্যে চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। সামনে যাতে এটি না হয় সেজন্য মালিকপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম