ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণা করতে দেয়া হবেনা, চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য ভাইরাল

#

আরিফ প্রধান

২২ ডিসেম্বর, ২০২১,  11:14 AM

news image

আসছে ৫ জানুয়ারি শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতীক নিতে আসার সময় এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছে। সেইসাথে জনসভায় হুমকি দেওয়ার ২ টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী নূরুল হক আকন্দ স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্য করে একটি পথসভায় বলেন, ' জীবন বাজী রেখে হলেও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চালাতে দেওয়া হবে না'। অন্যদিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের প্রার্থী আজাহার হোসেন তালুকদার স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নাম উল্লেখ করে বলেন, 'এখানে একটা ছেলে আছে আমিনুল, দুষ্ট ছেলে বুঝে না! সে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার সাহসটা দেখেছেন। তিনি আরও বলেন, যদি আমি চার/পাঁচশ ভোটে হেরে যাই, যদি এমন ঘটনা ঘটে তাহলে আমিনুলকে জবাব দিতে হবে'।

উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী নূরুল হক আকন্দ কর্তৃক স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেয়ার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এতে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় তিনি একটি পথসভায় তাঁর কর্মীদের নির্দেশ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাঁধা দিতে এবং স্বতন্ত্র প্রার্থীর কোনও পোস্টার সাটাতে দেয়া হবে না। প্রহলাদপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী আবু সাইদ আকন্দ জানান, নৌকারপ্রার্থী শুধু হুমকি দিয়ে ক্ষ্যান্ত হননি। ইতোমধ্যে বাঁধা দিচ্ছেন। আমার দু'জন কর্মীকে আহত করেছে। ইতিমধ্যে আমি গাজীপুর ডিসি ও এসপি বরাবর অভিযোগ দিয়েছি। এ বিষয়ে প্রহলাদপুর ইউনিয়নের নৌকানপ্রতীকের প্রার্থী নূরুল হক আকন্দ জানান, বক্তব্যটি মুখ ফসকে বের হয়ে গেছে। আবেগে বলে ফেলেছি। তারপর তিনি বিষয়টি চেপে গিয়ে সাংবাদিকদের নিউজ না করতে অনুরোধ করেন। প্রতিপক্ষ কর্মীকে মারধরের বিষয়ে বলেন, 'এটি মিথ্যা'।

অন্যদিকে গাজীপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হুমকি প্রসঙ্গে বলেন, 'জনসম্মুখে আজহার তালুকদারের এই হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি খুব আতংকে আছি'।হুমকি প্রসঙ্গে গাজীপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আজহার হোসেন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে ভেবেচিন্তে পরে কথা বলবো।এছাড়াও আচরণ বিধি লঙ্ঘন করায় গাজীপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম মাদবর ও বরমী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন, তেলিহাটির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ সরকার, তেলিহাটির ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোশারফ হোসেন, ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু হানিফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান বলেন, 'যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদেরকে শোকজ করা হয়েছে'।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম