ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসা ধানমণ্ডি শাখা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  9:46 PM

news image

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখার ছাত্রীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকেরাও। মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হয় এই অবরোধ কর্মসূচি। ভিকারুননিসার ধানমণ্ডি শাখা থেকে ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিরপুর রোডের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে সড়কের দুই পাশ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করে তারা। এ সময় ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকদের বক্তব্য,

ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু, তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছে। সে জন্য ছাত্রী ও অভিভাবকেরা রাস্তায় নেমেছে। শিক্ষার্থীরা জানান, সাবেক অধ্যক্ষ ফওজিয়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন। কিন্তু, বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই সেটা বাতিল করে দেন। এরপর ধানমণ্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়। এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার গণমাধ্যমকে বলেন, “শুনেছি স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন হচ্ছে। তবে, এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানাননি। আপাতত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব না। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এত টাকা নেই।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম