ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

সোহানের অদম্য চেষ্টার পরও শেষ বলে হারলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  8:40 PM

news image

অ্যাডিলেডে বৃষ্টি নামায় যে চওড়া হাসি ফুটেছিল টাইগার শিবিরে। বৃষ্টি থামার পর ওভার ও লক্ষ্যমাত্রা কমলেও সেটা নাগালের মধ্যেই ছিল। এমনকি জয়ের দিকেই যাচ্ছিল টাইগাররা। কিন্তু মিডল অর্ডারের চরম ব্যর্থতায় ম্যাচটি হেরেছে বাংলাদেশ। ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করেছেন নুরুল হাসান। ৫ রানে জিতে সেমির পথে এগিয়ে গেল ভারত। গ্রুপ টুয়ের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১৮৪ রান করে ভারত। জবাবে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে টাইগাররা। হঠাৎ বৃষ্টির আগমনে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। ১৬ ওভারে ১৫১ লক্ষ্যমাত্রা পায় সাকিববাহিনী। বৃষ্টির পরের ৯ ওভারে দরকার ছিল ৮৫ রান। কিন্তু ১৬ ওভার শেষে ১৪৫ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৫ রানে হেরে মাঠ ছেড়েছেন শেষ বল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া নুরুল হাসান সোহান। বৃষ্টি শুরুর আগে লিটন ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ওটাই শেষ। বৃষ্টির পরে খেলতে নেমে প্রথম বলেই রানআউট হন তিনি। অপর প্রান্তে আরেক ওপেনার শান্তও বিদায় নেন ২১ রান দিয়ে। এরপর যেনো আসা-যাওয়ার মিছিলেই ছিলেন আফিফ, সাকিব, ইয়াসির ও মোসাদ্দেকরা। এর আগে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। তার ২১ বলে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ভর করেই ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ। লিটনের মহাকাব্যিক ইনিংসে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে ফেলে। এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম