ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের গোপন পারমাণবিক ভাণ্ডারে কী আছে, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৬,  11:08 AM

news image

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।  রবিবার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরি আবহাওয়ায় নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।


এর মধ্যে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।


এ ছাড়া সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় বিদ্যুৎ থাকবে না।


তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম