ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৬,  11:40 AM

news image

রাজধানীর বাড্ডায় বাসা থেকে কামরুলনাহার (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার রাত ১০টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ৮ নম্বর সড়কের ৪২ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন কামরুলনাহার। পারিবারিক কলহের জেরে তিনি নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্বজনেরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।


কামরুলনাহার গৃহিণী ছিলেন। তার বাবার নাম কাইয়ুম উদ্দিন এবং স্বামীর নাম মতিন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার দাউদপুর এলাকায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম