ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক-১

#

২৬ জানুয়ারি, ২০২৪,  9:25 PM

news image

সোনাগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আল আমিন(৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী সুজন ও তার সহযোগীরা। নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে নিহত আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফিরে আসেনি এবং দু’জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে সুজন একা বাড়ি ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে অস্বীকার করে বলে আমার সাথে যায়নি । জিজ্ঞাসাবাদের জন্য   নিহতের চাচাতো ভাই সুজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে শুক্রবার দুপুরে পাশবর্তি মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করে মেঘনা থানা পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে।মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম