ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬,  2:22 PM

news image

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,‘আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করব।’


আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহসিফের মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তার পর কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না।’


অনেকেই মনে করছেন সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে উনি ছেড়েছিলেন, সেটা নিয়ে শত্রুতা থাকতে পারে- এটা নিয়ে আপনাদের ধারণা কী?


সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ প্রাথমিক তদন্ত হবে। আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপর আমরা সব জেনে কথা বলব।’ 


দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা।


তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।


এর আগে গতকাল বুধবার বিকেলে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি।


পুলিশ জানায়, ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা খবর পায় উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে।এরপর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম