ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইন্সটিটিউটের কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

#

০৫ ডিসেম্বর, ২০২১,  2:28 PM

news image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রোববার সকালে শহরের মুন্সিপাড়া নিমবাগানে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সৈয়দপুর সাংগঠনিক জেলা সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দ মাসুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দপুর কমিউনিটি নার্সিং ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাপ্তাহিক মানব সমস্যা পত্রিকার প্রকাশক মোঃ আসলাম আলী পারভেজ। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিয়া খান।  আলোচনা সভা শেষে ইন্সটিটিউটের নতুন ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। পরে ছোট্ট পরিসরে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা সম্মিলিত ভাবে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০ জন শিক্ষার্থী নিয়ে 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী' এবং 'ডিপ্লোমা ইন মিডওয়াইফারী' এর ৩ বছর মেয়াদি কোর্স শুরু করা হলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম