ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৮

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  2:38 PM

news image

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১,৩৪,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ জন আটক শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ  সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ সাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাত আনুমানিক ২০১৫ ঘটিকায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিতে তল্লাসি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ জন ব্যাক্তিকে আটক করে। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম