ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর : ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩,  4:00 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতের পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তৃণমূল বিএনপির সঙ্গে এক বৈঠক শেষে সচিব মো. জাহাংগীর আলম এ কথা বলেন। তিনি বলেন, তৃণমূল বিএনপির ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। নির্বাচন কমিশন বরাবর তারা ১২টি সুপারিশ তুলে ধরেছেন। সুপারিশগুলো তারা পরবর্তী সময়ে লিখিত আকারে আমাদের জানাবেন। তারা ওই সুপারিশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আইনগত যেসব দিক রয়েছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

বিশেষ করে ভোটকেন্দ্রে ফলাফল প্রকাশ, ভোটকেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল, প্রার্থীর পোলিং এজেন্টের কাছে ফলাফল হস্তান্তর ইত্যাদি। লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান বাধা আইনশৃঙ্খলা প্রশাসন, সেটি নিয়ন্ত্রণে ইসির ভূমিকা জানতে চাইলে সচিব বলেন, প্রথম হচ্ছে আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, কমিশন সে ক্ষমতা সম্পূর্ণরুপে প্রয়োগ করবে এবং বাস্তবায়নে সচেষ্ট থাকবে মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে। বিএনপি না এলেও তৃণমূল বিএনপি নিয়ে ভোটে যাবেন কি না— এমন প্রশ্নে ইসি সচিব বলেন, যারাই নির্বাচনে আসবেন তাদের নিয়ে আইনানুগভাবে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে, সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে, সেটার শতভাগ প্রয়োগ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করেছে। লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে করবেন জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বৈঠক করার পরই এ বিষয় কমিশন আপনাদের অবহিত করবেন। এতে সব দলের আস্থা ফিরে আসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কী আসবে সেটি পরবর্তী সময়ের বিষয়। আইন যে ক্ষমতা কমিশনকে দিয়েছে সেটি প্রয়োগ করবেন মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম