ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৬,  11:45 AM

news image

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারার ঘটনায় শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য মেসিকে বড় অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।


বুধবার রাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারেন মেসি। ঘটনাটি ঘটে ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের উত্তেজনার মধ্যে।


একই ম্যাচের আরেক ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। সুলিভানের সঙ্গে সংঘর্ষের সময় তার মাথা ও ঘাড়ে হাত দেওয়ার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে।


ম্যাচের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। অফ দ্য বল সংঘর্ষের জেরে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ক্যান সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরবর্তীতে ক্যান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস। লিগের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়।


ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য অবশ্য ব্যক্তিগতভাবে স্মরণীয় ছিল। বাবার মৃত্যুর পর প্রথমবার গোল করার পাশাপাশি সতীর্থকে একটি গোল করতেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।


এদিকে একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিশকেও অন্য একটি ম্যাচে প্রতারণামূলকভাবে ফাউল আদায়ের চেষ্টা বা ‘এমবেলিশমেন্ট’-এর জন্য জরিমানা করেছে এমএলএস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম