ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সুপার কাপেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

#

স্পোর্টস ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৬,  10:55 AM

news image

স্প্যানিশ সুপার কাপে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা ছাড়াই সৌদি আরব সফরের স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপের সফলতম ক্লাবটি। আগামী বৃহস্পতিবার জেদ্দায় সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচ জিতলে রবিবার ফাইনালে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল। বাম হাঁটুর চোটের কারণে বেশ কয়েক সপ্তাহ ধরেই ভুগছেন এমবাপ্পে। গত বছরের শেষ দিকে সমস্যাটি আরও বাড়ে। সে কারণে নতুন বছরের শুরুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। একই চোটে গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও মাঠের বাইরে ছিলেন ফরাসি তারকা। গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৫৯ গোল করেন এমবাপ্পে, ছুঁয়ে ফেলেন এক পঞ্জিকাবর্ষে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড। তবে বড়দিনের ছুটির পর এখনও মাঠে ফেরা হয়নি তার। ২০২৪ সালের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৪ ম্যাচের মধ্যে মাত্র ১১টিতে খেলতে পারেননি এমবাপ্পে। চলতি মৌসুমে তার গোলসংখ্যা ২৯। ক্লাব বিশ্বকাপ ছাড়া এর আগে কখনও টানা দুই ম্যাচ মিস করেননি তিনি। এদিকে আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে রক্ষণভাগে স্বস্তি পেয়েছেন রিয়াল কোচ শাবি আলোনসো। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার ডিন হাউসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম