ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

সুগন্ধা নদীতে লঞ্চ অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

#

০৩ জানুয়ারি, ২০২২,  8:05 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় রাসেল শেখ (৩৮) নামে আরও একজন মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। ইনস্টিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রাসেলের শ্বাসনালীসহ ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। রাসেলের ভাই মুন্না শেখ জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নোওয়াপাড়া গ্রামে। রাজধানীর সবুজবাগের মাদারটেক চৌরাস্তায় থাকতেন রাসেল। তিনি একটি বেকারির ভ্যান চালাতেন। তিনি আরও জানান, পরিবারের ৯ সদস্যকে নিয়ে বরগুনা সদরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন রাসেল। লঞ্চে অগ্নিকাণ্ডের পর তার স্ত্রী পুতুল (৩২), শ্যালক কালু (২৮) ও রবিনকে (১৬) আহত অবস্থায় পাওয়া যায়। তবে, রাসেলের শাশুড়ি মনোয়ারা বেগম (৭০), কালুর স্ত্রী রুমা আক্তার (২০), তার মেয়ে অহনা (৫) ঘটনাস্থলেই মারা যান। নিখোঁজ রয়েছে রাসেলের ২ ছেলে ইমন (৮) ও জীবন (১২)।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম