ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  11:38 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। 


অভিযানকালে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১ টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোয়িন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম