ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সুখবর দিলেন মিথিলা

#

বিনোদন প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৩,  8:17 PM

news image

দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন— নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে। সিরিজটির সিক্যুয়েলের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে শায়লা চরিত্রে দেখা যাবে মিথিলাকে। রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন— ‘শায়লা শিগগিরই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ।’ জানা গেছে,

এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিংও হয়েছে। সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে বিভিন্ন কাজে সক্রিয় থাকেন মিথিলা। প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানিয়ে থাকেন এ অভিনেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম