ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  3:36 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আর কোনো রোহিঙ্গা নেই। আর যারা ঢুকেছেন তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া: শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ড. মোমেন।   অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর ধরে শূন্য রেখায় কিছু রোহিঙ্গা ছিল। এরা মাদকবিক্রেতার সঙ্গে জড়িত ছিল। তবে এখন রাখাইনে দুই পক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। যেসব ঢুকেছে, ঢুকেছে। তবে আমরা আর কোনো রোহিঙ্গাকে নেবো না। তবে ভালো খবর হলো এই, সেখানে (শূন্য রেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তবে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়। তিনি বলেন, সেখানের কিছু লোক ঢুকে গেছেন। কী করবেন। সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ডও রয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম