ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা

সিসি ক্যামেরায় গাজীপুর সিটি নির্বাচন মনিটরিং করছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  10:35 AM

news image

নির্বাচন কমিশন সচিবালয়ে বসেই সিসিটিভি’র মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)। ৪৪৩৫টি সিসিটিভি’র মাধ্যমে এ ভোট মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান সকাল ৮টায় ভোটগ্রহণের শুরু থেকেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করছেন। এদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়। ইভিএমে টানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনী এলাকায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা নির্বাচন কমিশনের। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ সিটি ভোটকে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম