ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ আটক ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  8:57 PM

news image

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭ কোটি টাকা। আটককৃতরা হলো- হবিগঞ্জের ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ। ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-কমিশনার মো. আল-আমিন জানান, আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে নিয়ে আসে। তাদের চলাফেরা সন্দেহ হলে মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম