ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৪,  12:10 PM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে বসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ হার এড়ানোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এমন ম্যাচে সিরিজ বাঁচাতে একাদশেও আনা হতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৯৪ রানের টার্গেট দিয়েও জয় পায়নি বাংলাদেশ। শুরুর দিকে উইকেট পেলেও মাঝে উইকেট নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। যে কারণে সিরিজ বাঁচাতে বোলিংয়ে পরিবর্তন আনা হতে পারে। আর সেই সম্ভাবনায় বেশি। তবে অপরিবর্তিত থাকতে পারে ব্যাটিং অর্ডার। নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগই ভুগিয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম