ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:53 PM

news image

স্মরণীয় এক জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলেই বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের ঘরে প্রবেশ করবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সেঞ্চুরির মিশনে আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। যেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের ম্যাচে রান তাড়া করে জেতার পর আজ আফগানদের লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে। যেখানে বাংলাদেশের জয় ৬ ম্যাচে আর আফগানরা জিতেছে তিনটি। দুই দলের মুখোমুখি সবশেষ তিন লড়াইয়ে জয়ী দলের নাম বাংলাদেশ। টসের সময় তামিম জানিয়েছেন, ২৬০ রান করার লক্ষ্য তার দলের। বাংলাদেশের অধিনায়কের আশা, ২৬০ রান করতে পারলেই এই ম্যাচ জিতে সিরিজে লিড নিতে পারবে স্বাগতিকরা। একাদশে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম