ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিটি-টটেনহ্যামের ৬ গোলের ‘অমীমাংসিত’ রুদ্ধশ্বাস লড়াই

#

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  10:55 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যামের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার (৩ ডিসেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে শুরু থেকেই বল দখলের লড়াইতে জমে ওঠে খেলা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই সন হিউং-মিনের গোলে লিড নেয় টটেনহ্যাম। তবে তিন মিনিট ব্যবধানে সনের আত্মঘাতী গোলেই সমতায় ফেরে ম্যান সিটি। এরপর ম্যাচের ৩১তম মিনিটে আলভারেজের পাস থেকে ফিল ফোডেন গোল করলে এগিয়ে যায় সিটিজেনরা। সিটির লিডের মধ্য দিয়েই কাটে প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ৬৯তম মিনিটে স্পার্সদের সমতায় ফেরান জিওভানি লো চেলসো। এরপর ম্যাচের ৮১তম মিনিটে ম্যান সিটির পক্ষে ৩-২ জ্যাক গ্রিলিশ। কিন্তু ৯০তম মিনিটে দেজান কুলুসেভস্কির গোলে এক পয়েন্ট ছিনিয়ে নেয় টটেনহ্যাম। অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ৩-২ গোলে হারিয়ে, পঞ্চম জয় তুলে নিয়েছে চেলসি। ব্লুজদের পক্ষে জোড়া গোল করেন এনজো ফার্নান্দেজ। এই ড্রয়ে ১৪ ম্যাচে ৯ জয়ের পাশাপাশি তিন ড্রয়ের সঙ্গে ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ৩১ পয়েন্টে দুইয়ে লিভারপুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম