ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  3:41 PM

news image

বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়বিদারক হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে জাপান। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হবে দুই দল।


গত বিশ্বকাপে শেষ ৩২ পর্বে হিউস্টনে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল হাজিমে মোরিয়াসুর দল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।


১৩ থেকে ১৭ নভেম্বর ফিফার আন্তর্জাতিক সূচির সময় অনুষ্ঠিত হবে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’। প্রতিযোগিতায় জাপান ও ব্রাজিলের সঙ্গে অংশ নেবে প্যারাগুয়ে ও সিঙ্গাপুর।


সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে স্বাগতিক সিঙ্গাপুর। পরদিন মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল।


১৭ নভেম্বর হবে প্রতিযোগিতার শেষ দিনের দুটি ম্যাচ। সেদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে সিঙ্গাপুর। একই দিনে জাপানের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম