ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সারাদেশে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখের অধিক মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২২,  5:05 PM

news image

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানিয়েছে, দেশে ওমিক্রন, করোনাভাইরাস প্রতিরোধে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা কার্যক্রম। চলতি বছর ২রা জানুয়ারি পর্যন্ত বুস্টার ডোজ দ্রেয়া হয়েছে একলাখ ১৪,৭৪০ জনকে। গত ১৯ ডিসেম্বর দেশে প্রথম পরীক্ষা মূলকভাবে বুস্টার টিকার কার্যক্রম শুরু হয়। প্রথম করোনাটিকা গ্রহীতা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। বুস্টার ডোজ ও প্রথম সেই রুনুকেই দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছেন

, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে বুস্টার ডোজের জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে ১১,৪৬৬ আর ঢাকা বিভাগে ১৬,৭৪৭, ময়মনসিংহে ১,৫১৬, চট্টগ্রামে ২,৪২৭ রাজশাহীতে ২,৮৬১ রংপুরে ৫,৩৫০ খুলনায় ৬,৩৫৯ বরিশালে ৯৯৩ সিলেটে ১,৪২২ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এদিকে রোববার দুইডোজ টিকা দেওয়া হয়েছে ৪ লাখ ৩৯ হাজার শিক্ষার্থীকে। এছাড়া ৮ লাখ ৫৯ হাজার ৯৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষকে। এ পর্যন্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৫৩৪ স্কুল শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয় এছাড়া এপর্যন্ত সারাদেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৪৪লাখ ৮৩ হাজার ৭২ জন মানুষকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৩৫৫জন মানুষকে। এসব টিকা দেওয়া হয়েছে অ´ফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মর্ডানার। এপর্যন্ত এন আই ডি দিয়ে ভ্যাকসিন নিবন্ধন হয়েছে ৭ কোটি ৬৪ লাখ৭৬ হাজার ৪৪৯ জন আর পাসর্পোট নিবন্ধন হয়েছে ১২ লাখ ১৬ হাজার ৬৭০ এবং জন্ম সনদ দিয়ে নিবন্ধন করেছেন, ২ লাখ ৯হাজার ১৫২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম