ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সামান্থার মতো বিরল রোগে আক্রান্ত সালমান খানও

#

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  10:40 AM

news image

কদিন আগে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার সোশ্যাল হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন তার বিরল রোগের কথা। কিন্তু সেই রোগে কি শুধু সামন্থাই আক্রান্ত? না, বলিউড, হলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই আছেন যারা সামান্থার মতো এমন বিরল রোগে আক্রান্ত হয়েছেন। সামান্থার বিরল রোগের নাম মায়োসাইটিস। এই রোগে আক্রান্ত রোগী অটোইমিউন কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভ্রান্তি জন্ম নেয়। যার কারণে শরীর নিজের ভালো কোষগুলোকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে। যা পেশীতে ব্যথাসহ নানা সমস্যার জন্ম দেয়।

এমন বিরল রোগে আক্রান্ত বলিউড ভাইজান সালমান খানও। ২০০১ সালে তিনি জানিয়েছিলেন, তার ট্রাইজেমিনাল নিউরালজিয়া রয়েছে। যা মারাত্মকভাবে নার্ভকে প্রভাবিত করে। ফলে মুখে অসম্ভব ব্যথা হয়। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হলিউড সিঙ্গার নিক জোনাসের টাইপ ১ ডায়াবেটিস রয়েছে। এই সমস্যায় প্যানক্রিয়াস থেকে কোনও ইনসুলিনই পাওয়া যায় না। জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজের ক্রনিক অটো-ইমিউন রোগ লুপাস (সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস) আছে। ২০১৫ সালে নিজের এই রোগের কথা জানিয়েছিলেন তিনি। একবার এই রোগ হলে মৃত্যু পর্যন্ত রোগীকে ওষুধ খেয়ে যেতে হয়। জনপ্রিয় মার্কিন মডেল ও টেলিভিশন তারকা গিগি হাদিদ ২০১৬ সালে সর্বপ্রথম ভক্তদের জানান তার অটোইমিউন রোগের কথা। এই রোগ গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। বিরল রোগে আক্রান্ত মার্কিন পপ তারকা লেডি গাগাও। ফাইব্রোমায়ালজিয়ায় নামের দীর্ঘমেয়াদি এই রোগে শারীরিক অসুস্থতার জেরে মাংসপেশি ও অস্থিসন্ধিগুলিতে প্রবল জ্বালা-যন্ত্রণা হয়। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এসব গুণী তারকারা দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে তাদের অভিনয় আর গানের মাধ্যমে।সূত্র: সংবাদ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম