ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

সাভারে হায়েচ মাইক্রোবাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

১৪ জুন, ২০২৬,  4:20 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে হায়েচ গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ওই গাড়িতে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত হায়েচ গাড়িটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার দরুইন গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), একই জেলার কসবা থানার গুপিনাথপুর গ্রামের মোঃ নাসির মিয়ার ছেলে রাকিব মিয়া (২২), একই থানা এলাকার জেঠুয়ামুড়া গ্রামের মোঃ জালাল মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (৩২)।  

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানী ঢাকা থেকে সাভারে মাদক পরিবহনের তথ্য পায়। এরপর শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙ্গা ব্রীজ এলাকায় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে একটি হায়েচ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা মাদক নির্মূলে সদা প্রস্তুত। মাদক কারবারীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সারা দেশে মাদক ক্রয়-বিক্রয় করার পাঁয়তারা করলেও আমরা সদা সজাগ রয়েছি, কোন ভাবেই মাদক কারবারীদেরকে ছাড় দেয়া হবেনা। 

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা গেছে তারা হায়েচ গাড়িটি মডিফাই করে বিশেষ কায়দায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল। জব্দকৃত মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ ১৪-১০২৪) আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় বারো লক্ষ টাকা। 

এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১ নং আসামীর বিরুদ্ধে  মাদক, ছিনতাইসহ মোট ৫ টি মামলা এবং ৩নং আসামীর বিরুদ্ধে মাদক, অন্যান্য মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তিনজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম