ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড়

#

২৪ জুন, ২০২৬,  4:58 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে ভিলেজ এজুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মেলায় চাকরি প্রার্থী প্রশিক্ষনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে। বিশ^ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় রিকভারী এ্যান্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ড্রেস মেকিং এন্ড টেইলারিংসহ বিভিন্ন ট্রেডে ২৫২ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরি মেলায় চাকরি প্রদানের জন্য অংশগ্রহনকারী বিভিন্ন গ্রুপের কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় চাকরি প্রার্থীরা তাদের পছন্দের কোম্পাণীতে নিজেদের সিভি জমা দেন।

সাভারের কাঠগড়া এলাকায় থেকে সুজন এবং মিলন নামে দুই বন্ধু গ্রামীন সার্ভিস সিষ্টেম নামে একটি স্টলের নির্ধারিত বক্সে তাদের জীবন বৃত্তান্ত জমা দিচ্ছিলেন। তাদের সাথে কথা বলে জানা যায়, দুই বন্ধু মিলে কয়েকমাস আগে ভার্কের রেইজ প্রকল্পের আওতায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষন নিয়েছেন। আজকে চাকরি মেলায় তারা সনদপত্র গ্রহন করেছেন এবং চাকরির আশায় এখানে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। তারা আশাবাদি এখানে যে কাজ শিখেছে তাতে ভালো কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারলে জীবনে পরিবর্তন আনা সময়ের ব্যাপার।  

আয়োজিত অনুষ্ঠানে ভার্ক এর নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-আমীন। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমীন বলেন, কোন কাজকেই আপনারা ছোট মনে করবেন না। আমরা প্রত্যেকেই যদি নিজের জায়গা থেকে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলেই দেশ উন্নত হবে। তরুন-তরুনীদের কারিগরী প্রশিক্ষন দিয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ভার্ককে ধন্যবাদ প্রদান করেন। 

সভাপতির বক্তব্যে মোঃ ইয়াকুব হোসেন বলেন, ভার্ক ১৯৭৭ সালে জন্মলগ্ন থেকেই শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, জলবায়ু সহনশীলতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং জীবিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগীতায় দক্ষ জনগোষ্ঠি তৈরীতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নাই, দক্ষ জনশক্তিই দেশের সম্পদ। তাই ভার্ক সবসময় প্রশিক্ষন সহযোগীতা অব্যাহত রাখবে। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা আক্তার, পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার বিল্লাল হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম