ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার হাজার লিটার তেল চুরির হোতা বিআইডব্লিউটিএ’র নজরুল কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩ চুলে খুশকি সমস্যা, জেনে নিন সমাধানের ঘরোয়া উপায় ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার ৪০ বছর পর নকআউটে জয় পেল মেক্সিকো ব্রাজিলের সামনে ঘোর বিপদ

সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪,  12:44 PM

news image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সিএমপির সহযোগিতায় আজ সকালে মোস্তফা কামালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তিনি আরও বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। পরে ২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম