ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

সাফারি পার্কের পার্কিং এ অতিরিক্ত টাকা আদায়

#

আরিফ প্রধান

১৮ ডিসেম্বর, ২০২১,  10:08 PM

news image

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের কাছ থেকে পার্কিংয়ের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে ইজারাদারের লোকজনের সাথে বাকবিতন্ডা বেধে যায়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আব্দুর রউফ নামে একজনকে আটক করে টুরিস্ট পুলিশ। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, গত বৃহস্পতিবার বিজয় দিবসের ও শুক্রবার ছুটির দিনে পার্কের দর্শনার্থীদের ছিলো উপচে পড়া ভিড়। আর এ সুযোগে পার্কের পার্কিং এর পতিটি মোটর সাইকেলের পার্কিং রশিদে ২৫ টাকা উল্লেখ থাকলেও ২৫ টাকার রশিদের বিপরীতে নেয়া হচ্ছে ৫০ টাকা।

শুক্রবার (১৭ ডিসেম্বর)দুপুরে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় দর্শনার্থীদের সঙ্গে আদায়কারীদের বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এসময় ইজারাদারের পালিত মাস্তান বাহিনীর হাতে কয়েকজন দর্শনার্থী লাঞ্ছিতের ঘটনাও ঘটে। খবর পেয়ে টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের সাথে জরিত আব্দুর রউফ নামে একজনকে আটক করে পার্ক ইন চার্জের কার্যালয় নিয়ে যায়। ইজারাদার প্রতিষ্ঠান তামিম ইন্টারন্যাশনালে কর্মরত মাসুদ রানা জানান, এটা আমাদের ভুল হয়ে গেছে তাই আমরা মুচলেকা দিয়েছি আর অতিরিক্ত টাকা আদায় করবোনা। স্হানীয়রা জানান, গত প্রায় তিন মাস যাবৎ অতিরিক্ত টাকা আদায় করছে তারা। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ইজারাদারের এক আদায়কারীকে টুরিস্ট পুলিশ আটক করার পর অতিরিক্ত টাকা আদায়ের ঘটনাটি জানতে পারি।ভবিষ্যতে আর দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে  ছেড়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম