ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

সাপাহারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ'লীগের আরও ৩ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  3:27 PM

news image

নওগাঁর সাপাহার উপজেলার ইউনিয়ন পর্যায়ে সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে (২৭ ডিসেম্বর) সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী কার্ত্তিক সাহা ও সাধারণ সম্পাদক ভুট্টু পাহান ২৪ ডিসেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগ এর জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের কারনে উপরোক্ত নেতৃবৃন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। এবিষয়ে জানতে চাইলে সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান বলেন, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃতদের সাপাহার উপজেলা আওয়ামী লীগের সকল কমিটি থেকে বহিষ্কার ও দলীয় কার্যক্রম থেকে বিরত রাখার জন্য উপজেলা আওয়ামী লীগকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২২ ডিসেম্বর সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ নেতাকর্মী কে বহিষ্কার করে সাপাহার উপজেলা আওয়ামী লীগ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম