ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

সানরাইজার্সকে উড়িয়ে এসএ২০ চ্যাম্পিয়ন কেপটাউন

#

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  11:05 AM

news image

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে জয়ের হ্যাটট্রিক করা হল না সানরাইজার্স ইস্টার্ন কেপের। ফাইনালে কার্যত সানরাইজার্সকে উড়িয়ে দিয়েছে এমআই কেপটাউন। রশিদ খানের নেতৃত্বে সানরাউজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা। ম্যাচের সেরা নির্বাচিত হন এমআই কেপটাউন দলের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। তার দুরন্ত বোলিংয়েই ব্যাকফুটে চলে যায় সানরাইজার্স। শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮১ রান করে কেপটাউন। জবাবে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স গুটিয়ে যায় ১৮.৫ ওভারে মাত্র ১০৫ রানে। দলগত চেষ্টায় বিশাল সংগ্রহ তোলে কেপটাউন। দলের হয়ে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯, ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮, রায়ান রিকেল্টন ১৫ বলে ৩৩, রসি ফন ডার ডুসেন ২৫ বলে ২৩ ও জর্জ লিন্ডে ১৪ বলে ২০ রান করেন। এতেই কেপটাউনের বোর্ডে জমা হয় ১৮১ রান। সানরাইজার্সের হয়ে ২টি করে উইকেট নেন মার্কো জানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডাওসন। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন জন অ্যাবেল। টনি ডি জর্জি ২৩ বলে ২৬ ও ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। কেপটাউনের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ড ও জর্জ লিন্ডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম