পা দিয়ে লিখেই রাব্বির জিপিএ-৫
নিজস্ব প্রতিনিধি
০৩ নভেম্বর, ২০২৬, 11:00 AM
নিজস্ব প্রতিনিধি
০৩ নভেম্বর, ২০২৬, 11:00 AM
পা দিয়ে লিখেই রাব্বির জিপিএ-৫
দুই হাত নেই বলে কি থেমে যাবে লেখাপড়ার স্বপ্ন? না, পা দিয়ে লিখেই একের পর এক পরীক্ষায় সাফল্যে স্বপ্নপূরণের লড়াই করছেন সীতাকুণ্ডের রফিকুল ইসলাম রাব্বি। এবার এইচএসসি পরীক্ষায় সারা দেশে যেখানে ফলাফল বিপর্যয় সেখানে জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। এর আগে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে এই অদম্য তরুণ। জানা যায়, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী নয় রাব্বি। ২০১৬ সালের ৫ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভারব্রিজ পার হওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। এতে তার দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তার দুই হাত। তবে দুই হাত হারিয়েও হার মানেননি রাব্বি। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মুখে কলম ধরে লিখে জিপিএ ৪.৮৩ পায়। এরপর ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে ধীরে ধীরে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলে। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করে। এতে নিজের অধ্যবসায় ও ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে রাব্বি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন