ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাকিব-মুশফিকের ফিফটি, লাঞ্চে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  12:19 PM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা ৩৪-এর সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন মুমিনুল হক। এরপর মাঠে এসে পুরো দায়িত্বটা তুলে নেন অধিনায়ক সাকিব ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এ দুজন এখন পর্যন্ত গড়েছেন ১২৮ রানের জুটি। এদিকে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট গেলেও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে সাকিবকে। অপরপ্রান্তে কিছুটা ধরে খেলেছেন মুশফিক। ইতোমধ্যে সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশত তুলে নিয়েছেন। এর জন্য খেলেছেন মাত্র ৪৫ বল। অর্থাৎ বলা যায় তিনি ওয়ানডে স্টাইলে তুলে নিয়েছেন অর্ধশত। ২৬তম অর্ধশত তুলে নিয়েছেন মুশফিকও। বর্তমানে তিনি অপরাজিত আছেন ৫৩ রানে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চে রয়েছে দু’দল। তার আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছে ১৭০ রান। মুশফিক ৫৩ ও সাকিব অপরাজিত রয়েছেন ৭৪ রানে। অর্থাৎ পিছিয়ে রয়েছে ৪৪ রানে। এর আগের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে গেছে অভিজ্ঞ টাইগার ব্যাটার মুমিনুল হক। আগের দিনের রানের সঙ্গে ৫ রান যোগ করতেই মার্ক অ্যাডায়ারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।  মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস। এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাইজুল ৫ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে টাইগাররা। দিনের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এতে করে ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা। এই ম্যাচের আগে মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আয়ারল্যান্ডের। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টাইগারদের চোখ রাঙানি দিচ্ছে আইরিশ বোলাররা।

আয়ারল্যান্ড স্কোয়াড

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম