ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

সাইবার মামলায় আদম তমিজি হককে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৪,  11:11 AM

news image

রাজধানীর দক্ষিণখান থানায় করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ব্যবসায়ী আদম তমিজি হক। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। ট্রাইব্যুনালের পেশকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলেন গত বছরের ১৫ নভেম্বর আদম তমিজির বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজি হক। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। দক্ষিণখান থানার একটি মামলায় ওই বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজি হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। চলতি বছরের ৪ এপ্রিল রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম