ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

#

১৯ জুন, ২০২৩,  4:21 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। ভোরের কাগজ ও মানবকন্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও কালেরকন্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের ফারুক হোসাইন, আনন্দ টিভির মাজারুল ইসলাম, দ্যা নিউ ন্যাশন এর সিরাজুল ইসলাম ও বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক।  বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।   এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ (দৈনিক বাংলা৭১), নুরনবী জনি (দৈনিক জনবানী), শেখ ফরিদ (দৈনিক আজকের পত্রিকা), রুবেল মিয়া (দৈনিক কালবেলা), কামরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) মো. শাহিন সাকি (দৈনিক মুক্ত খবর), মো. শাহজালাল (আমাদের নতুন সময়), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), সামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা), সামির সরকার (দৈনিক বাংলাদেশের আলো), আরাফাত হোসেন সিফাত (দৈনিক প্রথম সূর্যদয়), ফারুকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), রিপন সরকার (দৈনিক ভোরের দর্পন), পারভেজ (এশিয়ান টিভ), ভিপি পারভেজ (স্বদেশ প্রতিদিন), ফাহাদুল ইসলাম (দৈনিক আমার সময়), মোক্তার হোসেন (দৈনিক ভোরের সময়), হাবিবুর রহমান হাবিব (এস টিভি), আব্দুল করিম (দৈনিক স্বদেশ বিচিত্রা), এস, এম মনির হোসেন (দৈনিক বাংলার নবকন্ঠ), মাজেদ (দৈনিক আজকের বসুন্ধরা),  রাশেদুল ইসলাম (দৈনিক আলোচিত কন্ঠ), মিজানুর রহমান ( বার্তা বাজার) ও পরিবেশ রক্ষা উন্নায়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম