ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’ ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল বিমান এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা, বড় সংকটের আশঙ্কা ক্ষমতা ছাড়ার আগে আরও চার মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৬,  9:35 PM

news image

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে দেশটির রাজধানী দোহায় পৌঁছান।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।


সফরে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।


পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ। সফরের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম