ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য খুনের ঘটনায় তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  3:46 PM

news image

রাজধানীর বারিধারায় ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে তার সহকর্মী কাউসার আহমেদের গুলি করে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তার তথ্যমতে, হত্যাকাণ্ডের তদন্তের জন্য ডিসি গুলশানকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, শনিবার (৮ জুন) রাতে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল এবং কাউসার। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সহকর্মী মনিরুলকে নিজের বন্দুক দিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। এ সময় কাউসারের এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাজ্জাদ। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার (৯ জুন) কাউসার আহমেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম