ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সর্বোচ্চ গোলদাতা সাবিনা টুর্নামেন্টেরও সেরা

#

১৯ সেপ্টেম্বর, ২০২২,  9:08 PM

news image

মেয়েদের সাফের নতুন রানি কে? জবাব আসবে বাংলাদেশ। পরবর্তী আসরের আগ পর্যন্ত এই মুকুট থাকবে বাংলাদেশের ললাটে। দলগত নৈপুণ্যের অপূর্ব ঝলক দেখিয়ে বাংলাদেশ অপরাজিত থেকে জিতে নিয়েছে এই মুকুট। এই মুকুট জয়ে কম-বেশি সবারই অবদান ছিল। কিন্তু একটু আলাদাভাবে নাম উল্লেখ করতে হয় অধিনায়ক সাবিনা খাতুনের। নিজে গোল করেছেন। অপরকে দিয়ে গোল করিয়েছেন। আর দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সবাইকে অনুপ্রাণিত করে গেছেন সর্বদা। সেই সাবিনা হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। দুইটি হ্যাটট্রিকসহ তার গোল ৮টি। দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের গোল সংখ্যা ঠিক তার অর্ধেক। এখানে আছেন আরও ৪ ফুটবলার। যার মাঝে বাংলাদেশের আছেন ২ জন। ফাইনালে ২ গোল করা কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না। সাবিনা এবার হ্যাটট্রিক করেন গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে। পরে সেমিতে ভুটানের বিপক্ষে। এই দুই দলের বিপক্ষে ৬ গোল করা ছাড়া অপর দুইটি গোল তিনি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্বে ভারত ও ফাইনালে নেপালের বিপক্ষে তিনি কোনো গোল পাননি। সাফের প্রতিটি আসরে বাংলাদেশর হয়ে প্রতিধিত্ব করা সাবিনা এখন পর্যন্ত এই আসরে গোল করেছেন ২৪টি। তার মোট গোল ৩১টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম