ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

সরাসরি বিশ্বকাপে খেলতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০২৩,  10:24 AM

news image

দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের জন্য তাই পূর্ণ শক্তির দল সাজিয়েছে প্রোটিয়ারা। ফিরেছেন দুই ফাস্ট বোলার আনরিক নরকিয়া ও কাগিসো রাবাদা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ দুই ওয়ানডের জন্য সোমবার (২৭ মার্চ) ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল তারা। এরপর এই প্রথম ডাচদের মুখোমুখি হচ্ছে দলটি। ওভার-রেটের পেনাল্টি ছাড়া ম্যাচ দুইটি জিততে পারলে এবং আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আয়ারল্যান্ড অন্তত একটি ম্যাচ হারলে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি খেলবে আগামী অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে। স্বাগতিকদের সঙ্গে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সুপার লিগের টেবিলে ৯ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ডাচদের বিপক্ষে দুই ম্যাচ জিতলে (প্রতি জয়ে ১০ পয়েন্ট) তারা টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে, ৮৮ পয়েন্ট নিয়ে আটে আছে ক্যারিবিয়ানরা। তাদের চেয়ে নেট রানরেটে এগিয়ে আছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দক্ষিণ আফ্রিকার সবশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করার দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। ওই সিরিজে বিশ্রামে ছিলেন নরকিয়া ও রাবাদা। ডাচদের বিপক্ষে ম্যাচ দুইটি ২০২১ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ। সেবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় শেষ দুই ম্যাচ। সেই দুই ম্যাচ এখন হচ্ছে নতুন সূচিতে। যার প্রথমটি হবে আগামী শুক্রবার বেনোনিতে, রবিবার পরের ম্যাচ জোহানেসবার্গে। 

দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, সিসান্ডা মাগালা, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম