ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  4:36 PM

news image

নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা হবে, দেশবাসী আতঙ্কিত হবেন না। সরকার সজাগ আছে। সুষ্ঠু নির্বাচনের দিকে হাটছে সরকার। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বিষয়ে এখন কোন রাজনৈতিক দলকে ডাকা হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সিদ্ধান্ত নেয়ার জন্যই সরকার গঠন করা হয়েছে। রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনার ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। এখানে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। ‘যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রিয়েক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম