ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সমকামিতার অভিযোগ: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

#

২৭ জুলাই, ২০২৫,  11:03 AM

news image

সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মঙ্গলবার পাঁচজন ও বৃহস্পতিবার আরও দুজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার হননি। অধ্যাপক দাস বলেন, ১৯ জুলাই মধ্যরাতে কয়েক শিক্ষার্থী সমকামিতার অভিযোগ তুলে তাদের সহপাঠীদের আটক করে। এরপর ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে জানানো হয়। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম