ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো : ইসি আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  2:50 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপেশে হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি এ কথা বলেন। ইসি আলমগীর বলেন, সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। তবে এটাকে একতরফা নির্বাচন বলা যাবে না। কেননা অনেক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। দলটি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। তবে নির্বাচন একপেশে হচ্ছে না। তিনি আরও বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। তবে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। ছোট অপরাধে তো বড় শাস্তি দেওয়া যায় না। বিএনপি ও সমমনা দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবির উত্তাপের মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম