ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সকালে যেসব খেলে মিলবে বাড়তি পুষ্টি

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  11:03 AM

news image

সকালের নাশতা সারাদিনের শক্তি ও পুষ্টির ভিত্তি তৈরি করে। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে সঠিক খাবার খেলে শরীর পায় প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও শক্তি। পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে প্রোটিন, ফাইবার ও ভালো ফ্যাট থাকলে শরীর বাড়তি পুষ্টি পায়।

ডিম

ডিম সুপার ফুডের কাজ করে। সকালের নাশতায় ডিম খেলে উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, যা পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

ওটস বা লাল চালের রুটি

ওটস ফাইবারসমৃদ্ধ, যা হজম ভালো রাখে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। লাল চালের রুটি বা আটা রুটিও ধীরে শক্তি জোগায়।

দই

দইয়ে থাকা প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মৌসুমি ফল

পেঁপে, কলা, আপেল বা কমলা সকালে খেলে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বক ও শরীর সতেজ রাখে।

বাদাম ও বীজ

কাঠবাদাম, আখরোট বা চিয়া বীজে আছে ভালো ফ্যাট ও খনিজ, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। এ ছাড়া বাদাম ও বীজ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

দুধ বা গ্রিন টি

দুধ ক্যালসিয়ামের ভালো উৎস, আর গ্রিন টি শরীর ডিটক্স করতে সাহায্য করে। তাই শরীরে বাড়তি পুষ্টির জন্য দুধ, গ্রিন টি খাওয়া ভালো। তবে সকালে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বা খালি পেটে চা-কফি এড়িয়ে চলাই ভালো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম