ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সকালের নাশতায় রাখুন সুষম ও পুষ্টিগুণ সম্পন্ন এই ৫ খাবার

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  4:24 PM

news image

সারা দিনের শক্তির মূল উৎস হলো সকালের নাশতা। শরীরকে কর্মক্ষম রাখতে এবং মন-মেজাজ প্রফুল্ল রাখতে একটি সুষম ও পুষ্টিগুণ সম্পন্ন নাশতার বিকল্প নেই। পুষ্টিবিদদের মতে, সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে তা কেবল শারীরিক শক্তিই বাড়ায় না, বরং আমাদের মানসিক অবস্থাকেও উন্নত করে। যারা সকালের মেনু নিয়ে দ্বিধায় থাকেন, তারা একটি আদর্শ ডায়েট চার্ট তৈরি করতে নিচের ৫টি খাবারকে প্রাধান্য দিতে পারেন:

খালি পেটে ইসবগুল: হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সারাদিন সুরক্ষা দেবে এক গ্লাস ইসবগুল। নিয়মিত এ পানীয় সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করতে পারেন।

লাল আটার রুটি ও মিক্সড সবজি: সকালের নাশতাই সারাদিনের শক্তির জোগান দেয়। তাই ফাইবার এবং ভিটামিন বি সমৃদ্ধ লাল আটার রুটি ও বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ রঙিন সবজি সকালের নাশতায় প্রাধান্য দিন।

ডিম: অসংখ্য পুষ্টিগুণ সমৃদ্ধ ডিম সকালের নাশতায় খেলে দ্রুত শরীরে এনার্জি পাওয়া যায়। শরীরের নানা সমস্যা দূরে থাকে। ডিম রয়েছে প্রচুরি পরিমাণে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ওমেগা-৩। তাই সিদ্ধ হোক কিংবা পোচ প্রতিদিনের সকালের খাবারে ডিম রাখুন।

কলা: ভিটামিন ও খনিজে ভরপুর ফল কলা খেতে পরামর্শ দেন চিকিৎসক থেকে পুষ্টিবিদরা। প্রতিদিনের সকালের নাশতায় কলা অবশ্যই রাখুন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা প্রতিদিন কলা খান। কলা খেলে পেট ভরার সঙ্গে সঙ্গে শরীরে আসে দারুণ এনার্জি।

ঘি বা মাখন: শরীরে কম-বেশি সব উপাদানই প্রয়োজন। যে কারণে সকালের নাশতায় অবশ্যই সঙ্গী করুন ঘি কিংবা মাখনকে। কেননা, ডিমের শতভাগ পুষ্টি শরীরের পেতে হলে ঘি বা মাখনকে অবশ্যই সকালের নাশতায় রাখা জরুরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম