ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই ফাইনালে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  5:05 PM

news image

তিন ম্যাচে শ্রীলঙ্কা হজম করেছে ১৬ গোল। ভুটান, ভারত ও নেপালের কাছে বিধ্বস্ত হওয়া সেই লঙ্কানদের সামনে ফেভারিট বাংলাদেশ। শুক্রবার ভারতকে ১-০ গোলে হারানো মারিয়া মান্দাদের ফাইনালে যেতে প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। তিন ম্যাচে শ্রীলঙ্কার পারফরম্যান্স ও শক্তির বিশ্লেষণ করলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ কয় গোলে জিতবে, সে আলোচনাই সামনে চলে আসছে।

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সন্ধ্যা ৭টায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের, যদি রোববার বিকেল ৩টায় ভারতের বিপক্ষে নেপাল জিতে। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতে বরাবরই সাফল্য বয়ে আনছে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফে শিরোপা জিতেছিল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা। এবারের প্রতিযোগিতাতেও শিরোপা জয়ের ভালো সুযোগ বাংলাদেশের জন্য। নেপালের সঙ্গে ড্র এবং ভারতের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসের গ্রাফটা অনেক ওপরে তহুরা খাতুন-মনিকা চাকমাদের। তিন ম্যাচে নেপালের সমান ৭ পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশ। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ভারত আছে টেবিলের তিন নম্বরে। ভুটান ও শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন ফাইনালে দুই টিকিটের দাবিদার তিন দল। তবে বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিতই বলা চলে। তাদের সঙ্গী ভারত না নেপাল, সেটাই দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম