ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

শ্রীপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

#

আরিফ প্রধান

১৭ ডিসেম্বর, ২০২১,  7:20 PM

news image

গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে 'স্মৃতিসৌধ-৭১'এ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, শ্রীপুর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগন, শ্রীপুর পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক,

সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের দিন ব্যাপি আয়োজনে নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ত্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামছুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার।শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন প্রমূখ। বিকেলে সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠে প্রধানমন্ত্রীর সাথে শপথ পাঠ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম