ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  2:56 PM

news image

গোপালগঞ্জে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে। নিহতের ফুফাতো বোন জোসনা বেগম জানান, তিনি সকালে ঘরে গিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেন রোজিনাকে। এসময় ডাকাডাকি করলে রোজিনা সাড়া না দিলে লেপ সড়িয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে প্রত‌্যক্ষদর্শী শিশু ও নিহতের ফুফাতো বোনের মেয়ে স্বর্ণার বরাত দিয়ে এসআই বিশ্বজিত ঘোষ জানান, রোববার গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে রুবেল সিকদারের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগমের কথাকাটা কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে স্ত্রীর গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। সকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী রুবেল সিকদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খবর শুনে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম